সজীব উদ্দিন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :: রংপুর কাউনিয়া উপজেলায় সামাজিক সংগঠন ছওয়াব বাংলাদেশে কল্যাণ ও অগ্রগতির জন্য সামাজিক সংস্থা এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কাউনিয়ার বল্লভবিষু দাখিল মাদ্রাস মাঠে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
গাছের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজনে অংশ নেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও ছওয়াবের স্বেচ্ছাসেবীরা।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার আব্দুল বারেক আনসারী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভবিষু কেরামতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি সাবেক অধ্যক্ষ জনাব সেকেন্দার আলী বিএসসি, প্রোগ্রাম অফিসার,
মো: সাহাজুল ইসলাম সাজু
আয়োজনে সওয়াবের ভলান্টিয়ার গ্রূপ:
রাশিদুল ইসলাম (রাশেদ) ও
এস আর সোহেল সহ
সামু, কালাম, আরিফ, মাহবুব, মজনু, আলামীন, রাসেল, আলমগীর
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে সাওয়াব পরিবেশ রক্ষায় কাজ করছে। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
গাছের চারা পেয়ে ছাত্র-ছাত্রী ও পথচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গাছের যত্ন নিয়ে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেন।
ছওয়াবের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম চালু থাকবে।
Revolt News BD