ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে মটরসাইকেল মেকানিকের গলাকাটা লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2025 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি::  ঝালকাঠি সদর উপজেলার নবগ্ৰাম ইউনিয়ন থেকে সোহেল কারিগর (৩০) নামের এক মটরসাইকেল মেকানিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নবগ্ৰাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের তার নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোহেল কারিগর ওই এলাকার আলী কারিগরের ছেল। নিহত সোহেল মোটরসাইকেল মেকানিক ছিলেন।

সোহলকে স্থানীয় এক ব্যক্তি সকালে ঘাস কাটতে গিয়ে তার মরদেহ দেখতে পেলে। পরবর্তীতে সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাদের ধারণা রাতে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রাখছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সোহেল নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স