নিজস্ব প্রতিনিধি:: কোটচাঁদপুর মহেশপুর এর গণমানুষের নেতা এবং কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন বিএনপি'র কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন। সকল কর্মী ও সমর্থকগণ তাদের প্রিয় নেতা আমিরুজ্জামান খান শিমুল এর কাছে অনুরোধ করেন চাঁদাবাজ,দখলবাজ এবং চোরাকারবারির গডফাদারদের হাত থেকে তাদেরকে বাঁচাতে বলেন।
তাদের অভিযোগের প্রেক্ষিতে জনাব আমিরুজ্জামান খান শিমুল বলেন
যাদের অপকর্মের কারণে আমাদের ভোট নষ্ট হবে সে যে দলের ই হোক না কেন তাদেরকে নিয়ে কোন মুভমেন্ট আমি করবো না।
এই সকল সমাজবিরোধীদের হয়তো অনেক উপরে চলাচল, অনেক দলের বড়ো বড়ো নেতা বা প্রশাসনের অনেক কর্মকতা তাদের দারা বেনিফিশীয়ারী।
এইজন্য তাদের উপযু্ক্ত শাস্তি আমি এখন নিশ্চিত করতে পারছি না।
কি পারবো সময় বলে দিবে ….
তবে দল বড় করার জন্য , মনোনয়ন পাবার জন্য ,
এমন কি নির্বাচনে জেতার জন্য হলেও তাদের কোন সহযোগিতা আমি নিবো না।
ইনশাল্লাহ।
দোয়া করবেন।
Revolt News BD