ঢাকা | বঙ্গাব্দ

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728
 
সজীব উদ্দিন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:: রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ পুকুরের পানিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য চাষে সফল উদ্যোক্তা,৩ জনকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচানা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)দীপা রানী বিশ্বাস,
এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুর রহিম,,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী,বালাপাড়া ইউনিয়ন জামায়তের সভাপতি আব্দুর রহিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স