ঢাকা | বঙ্গাব্দ

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728

ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন সুমা, খামারি হাবিবুর রহমান, সুরুজ্জামান মিয়া, তানজিল আহমেদ প্রমুখ।
সভা পরিচালনা করেন জুবায়ের আহমেদ গালিব। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স