ঢাকা | বঙ্গাব্দ

থিসিসসহ মাস্টার্স করলে প্রতিমাসে ফেলোশিপ পাবেন যবিপ্রবি শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728

হানিফ আহমেদ, যবিপ্রবি প্রতিনিধি::  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) থিসিসসহ মাস্টার্স করা শিক্ষার্থীদের ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যবিপ্রবি প্রশাসন। এতে প্রতি মাসে একজন শিক্ষার্থীকে দেওয়া হবে ২৫০০ থেকে ৩০০০ টাকা। 

শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীদেরকে গবেষণায় আরও উদ্বুদ্ধ করতে এবং যবিপ্রবিকে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রুপ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স