ঢাকা | বঙ্গাব্দ

এনসিপি সমর্থন করায় ঘর থেকে ডেকে এনে মারধরের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো ছবি
ad728
 
ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ  প্রতিনিধি::

ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় নাগরিক পার্টির সমর্থকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম মিকদাত হোসেন লিমন। এ ঘটনায় তার মা মোছাঃ হালিমা খাতুন বাদী হয়ে পাঁচজন নামসহ ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১শে জুলাই, দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে মুক্তাগাছা পৌরসভাধীন পাড়াটঙ্গী এলাকার বাসিন্দা হালিমা খাতুনের ছেলে মিকদাত হোসেন লিমনকে তার বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা। লিমন তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, বাঁশ ও দা দিয়ে তার উপর আক্রমণ করে। 

এ সময় মোখলেছ মিয়া লিমনের বাম পায়ে দা দিয়ে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন। এছাড়া অন্যান্য বিবাদীরা তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিমনের চিৎকারে তার মা ও আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় লিমনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে আহত লিমনের সাথে কথা বললে তিনি জানান আগেও তাকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছিলো অভিযুক্তরা।  

লিমনের মা হালিমা খাতুন বলেন তার ছেলেকে বাড়ির সামনে বেধরক মারধর করা হয়েছে এবং এখনও তাদের হুমকি দেওয়া হচ্ছে। 
 
মুক্তাগাছা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক নূর মোহাম্মদ বলেন লিমন তাদের দলের একজন পরিশ্রমী কর্মী। ২৮ জুলাইয়ের ময়মনসিংহে কেন্দ্রীয় এনসিপি"র পদযাত্রাসহ প্রতিটি কর্মসূচিতে সে সক্রিয়ভাবে যুক্ত ছিল। এনসিপিকে সমর্থন করার কারণে এমন নারকীয় ঘনটা ঘটানো হয়েছে যাতে এনসিপি দূর্বল হয়ে পরে বলেও মন্তব্য করেন তিনি 

ঘটনার সত্যতা অনুসন্ধানে গেলে অভিযুক্ত সোহাগের সাথে কথা বললে তিনি জানান 
 লিমনের বাবাকে সাথে নিয়ে লিমনকে ডাকলে সে খারাপ আচরণ করে যার জন্য স্হানীয় উৎসুক জনতা আকস্মিকভাবে চড়থাপ্পড় দেয়।
তবে ধারলো অস্ত্র দিয়ে আঘাতের বিষয় টি সম্পুর্ণ মিথ্যা। 

এ ঘটনার বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ জানান অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স