ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলা, তথ্য চাওয়া হয়েছে কাঠালিয়া থানায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং
আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলা, তথ্য চাওয়া হয়েছে কাঠালিয়া থানায় ছবির ক্যাপশন: আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলা, তথ্য চাওয়া হয়েছে কাঠালিয়া থানায়
ad728

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:: গাজীপুর কোডে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল আউয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মামলাটি (ডিএমপি-এর গাজীপুর কোডে যাত্রাবাড়ী থানায় এক্সপ্লানেটরি নং-৭৫, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫; ডি আর নং-৬৩৭, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫) ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১০৯ ধারায় রুজু হয়।

এই মামলার আলোকে যাত্রাবাড়ি থানা থেকে ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, আসামির নাম-ঠিকানা, বয়স, পেশা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ভোটার আইডি নম্বর, পাসপোর্ট, পিতামাতার নাম এবং রাজনৈতিক পরিচয়সহ পদ-পদবি বিস্তারিতভাবে জানাতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, "যথাযথ তথ্য অনুপস্থিত থাকলে তদ্বিষয়ে নাম, বংশ, ইত্যাদি বিস্তারিত বিবরণ এখানেই উল্লেখ করতে হবে।"

আসামির পূর্ণ পরিচয়:

নাম: আব্দুল আউয়াল

বয়স: ৫২ বছর

পিতা: সিরাজ উদ্দিন

ঠিকানা: গ্রাম-দক্ষিণ তালগাছিয়া উপজেলাঃকাঠালিয়া জেলা-ঝালকাঠি

বর্তমান ঠিকানা: ৫৪২ নার্সারী রোড, প্রথম তলা, পূর্ব রাজাপুর, ঝালকাঠি, পোেস্ট কোড: ৮৪১০, বাংলাদেশ।

পদবি: উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, কাঠালিয়া থানা, জেলা-ঝালকাঠি।
সূত্রে জানা গেছে, মামলার অনুসন্ধান কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স