ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। এ কর্মসূচি সফল করতে জাগপার ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা নেত-কর্মীরা।

জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা উত্তর গেট এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, শেখ হাসিনাকে ফেরতের দাবিতে আমাদের ১২ দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে আমরা আজ প্রস্তুতিমূলক সমাবেশ ও মিছিল করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স