ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
নিজস্ব প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: নিজস্ব প্রতিনিধির পাঠানো ছবি
ad728

আব্দুল্লাহ আনন্দ, স্টাফ রিপোর্টার::

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এনসিপি আহ্বায়ক জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন।

এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স