ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন: ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ
ad728
নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টু।
মিছিলের সভাপতিত্ব করেন রাখালগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকো, পৌর বিএনপির সদস্য মিরু খাঁ, পৌর বিএনপির অন্যতম নেতা প্রভাষক আশরাফুল ইসলাম মিঠু,রাখালগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম শান্তি এছাড়াও কর্মসূচিতে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফা দাবির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরেন।
নেতৃবৃন্দ সরকারের দমননীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দেশের চলমান সংকট মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স