ঢাকা | বঙ্গাব্দ

জমি কাল হয়ে দাঁড়ালো কাউনিয়ার মাসুদারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2025 ইং
জমি কাল হয়ে দাঁড়ালো কাউনিয়ার মাসুদারের ছবির ক্যাপশন: জমি কাল হয়ে দাঁড়ালো কাউনিয়ার মাসুদারের
ad728
 
সজীব উদ্দিন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ভাইয়ের হাসুয়ার আঘাতে জ্যাঠাতো ভাই মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছে। 
নিহত মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত: আব্দুল জলিলের ছেলে।
 নিহতের ভাই মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে
বাড়ি ভিটার ৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে, 
ঘটনার দিন শুক্রবার(১৮ জুলাই) সন্ধ্যায় আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ন জমিতে ঘর উঠাতে আসলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলামের হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

 কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে,তিনি আরও জানান, এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স