ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে দিনমজুরের আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2025 ইং
ঝালকাঠিতে দিনমজুরের আত্মহত্যা ছবির ক্যাপশন: ঝালকাঠিতে দিনমজুরের আত্মহত্যা
ad728

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:: 

ঝালকাঠির রাজাপুরে মো. ফোরকান হাওলাদার (৩৫) নামের এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

জানা গেছে, নিহত ফোরকান তার নিজ বসতঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। স্থানীয়রা ২০ থেকে ২৫ দিন আগে ফোরকান কীটনাশক ঔষধ সেবন করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ছিল। 

এ বিষয় রাজাপুর থানায় ডিউটিরত অফিসার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স