ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে ৯ শিক্ষক অব্যাহতি, ৩ শিক্ষার্থী বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ঝালকাঠিতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে ৯ শিক্ষক অব্যাহতি, ৩ শিক্ষার্থী বহিষ্কার ছবির ক্যাপশন: ঝালকাঠিতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে ৯ শিক্ষক অব্যাহতি, ৩ শিক্ষার্থী বহিষ্কার
ad728

হাসিবুর রহমান ,ঝালকাঠি প্রতিনিধি:: 

ঝালকাঠির নলছিটি উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন পাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ শিক্ষককে অব্যাহতি এবং পরীক্ষার সময় মোবাইল ব্যবহার করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার হদুয়া মাদ্রাসা ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

পরীক্ষা চলাকালীন হদুয়া মাদ্রাসা কেন্দ্রে একাধিক পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একইভাবে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রেও পরীক্ষাকক্ষে মোবাইল পাওয়া গেলে আরও ৬ শিক্ষককে দায়িত্বমুক্ত এবং ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে নিয়ম ভাঙার বিষয়ে ভবিষ্যতেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স