ঢাকা | বঙ্গাব্দ

মুক্তাগাছায় ট্রাক ও মিনি পিকাপের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত, ট্রাকচালক পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
নিজস্ব প্রতিনিধি ছবির ক্যাপশন: নিজস্ব প্রতিনিধি
ad728
মো: ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও মিনি পিকাপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টায় উপজেলার পদুরবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ভুট্টা বোঝাই একটি ট্রাক জামালপুর থেকে ময়মনসিংহগামী ছিল এবং বিপরীত দিক থেকে মুরগি বোঝাই একটি মিনি পিকাপ মুক্তাগাছা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হন এবং মিনি পিকাপচালকের পা ভেঙে যায়।
মিনি পিকাপের চালক জানান, তিনি নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ করে একটি ট্রাক উল্টো রাস্তায় তার গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি এবং তার সহকারী এতে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে এসে তারা দুটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখতে পান এবং এরপর থানায় খবর দেন।
মুরগির মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, তিনি কোনো লিখিত অভিযোগ করতে চান না, তবে ক্ষতিপূরণ দাবি করছেন। তার হিসাব মতে, দুর্ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তদন্ত করতে আসা এসআই খন্দকার রাজিব আহমেদ জানান, কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে উভয় পক্ষ সমঝোতা করতে চাইলে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted