ঢাকা | বঙ্গাব্দ

যশোরে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

এন, এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বুধবার সকালে গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম গদখালি বাবুপাড়া মোড় থেকে ঝিকরগাছা থানা পুলিশ গ্রেফতার করে।
অপরদিকে সকাল নয়টার দিকে বাঁকড়া পুলিশ - বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, আবুল কালাম আজাদকে আলিপুর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার গদখালি বাবুপাড়া মোড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং আলিপুর গ্রামের নিজ বাসা থেকে ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted