আমিনুল ইসলাম ফাহিম, কক্সবাজার প্রতিনিধি:
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে উত্তর সরল এলাকার জাফর আহমদের ছেলে দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ আমান উল্লাহ ও আবদুল্লাহ কবির লিটন আহমেদের লোকজন তাকে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয়। এসময় দেলোয়ারের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে জানান আহতরা। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালীর সরলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মাঝে লবণের মাঠ নিয়ে বিরোধ চলে আসছে। আমরা বার বার উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।