ঢাকা | বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
এন, এস আবিদ মাহমুদ,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই মার্চ ২০২৫) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীন (৫৮ বিজিবি) কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬১/৭-এস এর নিকট সীমান্তের শুন্য রেখা বরাবর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানবপাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার এবং বিজিবি-বিএসএফের উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কি. মি. হাঁটেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted