ঢাকা | বঙ্গাব্দ

মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে বীর শহিদের শ্রদ্ধাঞ্জলি অর্পন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। ছবির ক্যাপশন: পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
ad728

মোঃ আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা প্রতিনিধি::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহিদের প্রতি জেলা বীর শহিদের প্র গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৫:৫৭ ঘটিকায় সূর্যোদয়ের সাথে সাথে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাসান চত্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নির্ধারিত আয়োজনের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে স্বাধীনতা সংগ্রামে আত্নবলিদানকারী সকল বীর শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স