ঢাকা | বঙ্গাব্দ

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন
ad728

মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি::
গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৫ মার্চ ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় ডিসি সাহিত্য মঞ্চ, চুয়াডাঙ্গায় এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পরিচালিত নৃশংস গণহত্যার ইতিহাস তুলে ধরেন। বক্তারা বলেন, সে রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে, নির্যাতন ও লুটপাট চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে এবং বিভিন্ন স্থানে গণকবর প্রদান করে।
বক্তারা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বধ্যভূমি যেমন— সদর হাসপাতাল বধ্যভূমি, আলমডাঙ্গা বধ্যভূমি, মাথাভাঙ্গা নদীর তীরবর্তী গণকবর, বাবলাবাগান বধ্যভূমি, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় বধ্যভূমি, জগন্নাথপুর, হাটবোয়ালিয়া, দশমাইল, শরৎগঞ্জ ও ডিঙ্গোদহ বধ্যভূমির করুণ ইতিহাস তুলে ধরেন। স্বাধীনতার পর এসব এলাকার আশপাশে অসংখ্য লাশ, হাড়গোড় ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়, যা গণহত্যার নির্মমতার সাক্ষ্য বহন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জনাব মোহাম্মদ কামাল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা-১। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, সরকারি কলেজ, চুয়াডাঙ্গা; জনাব আবেছ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা সহকমান্ডার ও চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদ; জনাব শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, চুয়াডাঙ্গা সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স