এনএস আবিদ মাহমুদ,বিশেষ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় থানা-পুলিশ।
জীবননগর বাসস্ট্যান্ডে বিভিন্ন স্থানে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অবৈধ কার্যক্রম যেন সংঘটিত না হয়, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
Revolt News BD