ঢাকা | বঙ্গাব্দ

গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনায় মাউশির জরুরি নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 গত এক বছরের মধ্যে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি অর্জন করা শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডে উপস্থাপন করতে হবে। মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক সামিনা সুলতানার সই করা নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ জানুয়ারি বিকেলের মধ্যে নিকোশ ফন্টে প্রস্তুত করা গবেষণার সফট কপি নির্ধারিত ই-মেইলে প্রশিক্ষণ শাখায় পাঠাতে হবে এবং পরবর্তীতে প্রেজেন্টেশনের নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। মাউশি কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে তা মূল্যায়ন করা হবে এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত উচ্চতর ডিগ্রির প্রায়োগিক দিকগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স