ঢাকা | বঙ্গাব্দ

৫০তম বিসিএস প্রিলিমিনারি ৩০ জানুয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়। পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি, লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং এর ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। পরে ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স