ঢাকা | বঙ্গাব্দ

টাইটেল: মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ভেনেজুয়েলাকে চাপে রাখতে ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় সব মার্কিন যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ায় মধ্যপ্রাচ্যে কোনো বিমানবাহী রণতরী বা স্ট্রাইক গ্রুপ মোতায়েন ছিল না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজন্যাশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে, যার ফলে ইরানে সম্ভাব্য হামলার জন্য এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ছিল না; একই সঙ্গে ইউরোপেও কোনো মার্কিন রণতরী মোতায়েন নেই। এ অবস্থার মধ্যেই নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরান। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, নির্ধারিত নোটিশের সময় শেষ হওয়ার পর ইরানের আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা ও দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করেছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে, যা সাম্প্রতিক দিনগুলোতে তার আগের কঠোর বক্তব্যের তুলনায় তুলনামূলক নরম সুরের বলে জানিয়েছে আলজাজিরা।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স