ঢাকা | বঙ্গাব্দ

১১ দলের আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা বিষয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় আন্দোলনরত ১১ দলের উদ্যোগে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মুঠোফোনে বলেন, কিছু প্রস্তুতি এখনো বাকি থাকায় সংবাদ সম্মেলন আয়োজন সম্ভব হয়নি এবং পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে। এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা ছিল।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স