ঢাকা | বঙ্গাব্দ

উসকানিমূলক বক্তব্যের অভিযোগ মির্জা আব্বাসের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। কারও নাম উল্লেখ না করে তিনি জানান, কিছু প্রার্থী প্রকাশ্যেই এমন কথাবার্তা বলছেন, যা স্পষ্টতই আপত্তিকর এবং নির্বাচন কমিশনের বিধিমালার পরিপন্থী। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, তাঁর আসনেও কয়েকজন প্রার্থী তাঁর বিরুদ্ধে আজেবাজে ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যার লক্ষ্য পরিস্থিতি উত্তপ্ত করা। এসবের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাতে তিনি আগ্রহী নন উল্লেখ করে বলেন, তিনি চান নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও আচরণ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স