প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল
-
নিউজ প্রকাশের তারিখ :
Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন:
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের জন্য একটি সুখবর দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। তিনি লেখেন, প্রবাসী ভাইদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ মাসের মধ্যেই শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় জানা গেছে। ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, এই উদ্যোগ গ্রহণে তাকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ এবং এ জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স