ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া কঠোর করেছে বাংলাদেশ-ভারতের ভিসা নিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

  অস্ট্রেলিয়া বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও কঠিন করেছে। ‘স্বচ্ছতা সংক্রান্ত সমস্যার’ কথা উল্লেখ করে এই চার দেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে রাখা হয়েছে। গত বছর অস্ট্রেলিয়ায় আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে চারভাগের তিনভাগই এই চার দেশ থেকে এসেছিল। অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, গত বৃহস্পতিবার চারটি দেশের এভিডেন্স লেভেল-২ থেকে এভিডেন্স লেভেল-৩-এ উন্নীত করা হয়েছে। এর ফলে এই দেশগুলোর শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া আরও কঠিন হবে; তাদের আর্থিক সক্ষমতা এবং শিক্ষাগত ইতিহাস সংক্রান্ত বিস্তারিত ও কঠোর ডকুমেন্ট জমা দিতে হবে। তবে অস্ট্রেলিয়ান সরকার নিশ্চিত করতে চায় যে, প্রকৃত শিক্ষার্থীরা দেশটিতে মানসম্মত শিক্ষা লাভ করবে এবং ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করবে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা জালিয়াতি, ভিসা বাতিল, অবৈধ অবস্থান এবং পরবর্তী শরণার্থী আবেদনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে দেশের এভিডেন্স লেভেল নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স