কাউনিয়া প্রেসক্লাব শোকাহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
কাউনিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সজীব উদ্দীন, কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানের পিতা আলহাজ্ব ময়েন উদ্দিন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে গাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের ইন্তেকালে কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
Revolt News BD