ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিনে আরও ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে প্রথম দিনে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে দুই দিনে মোট ১০৯ জন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল হলো। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে, ৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এ ছাড়া শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনও রোববার মঞ্জুর করা হয়। তিনি আরও জানান, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবার মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর আগে শনিবার নিষ্পত্তি হওয়া ৭০টি আপিলের মধ্যে ৫১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, একজনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়, পাশাপাশি তিনজনের আবেদন বিবেচনাধীন রাখা হয়। তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং এর পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স