ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন ও গণভোটে ইসি সম্পূর্ণ প্রস্তুত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং এ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে এবং এ নিয়ে কোনো প্রতিবন্ধকতা তিনি দেখছেন না। বৈঠকের বরাত দিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকালে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যার মাধ্যমে একটি কেন্দ্রীয় অ্যাপের সাহায্যে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। এর ফলে কোথাও নিরাপত্তা বিঘ্ন বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা দ্রুত রেসপন্স করতে পারবেন বলে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স