সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোকবার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ নেত্রী ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। আন্তর্জাতিক ফুটবল মহল বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Revolt News BD