বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে নতুন চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন ভারতীয় হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি। একই দিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান, যেখানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা হয়। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল চারটার একটু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল গুলশান কার্যালয় ত্যাগ করে।
Revolt News BD