ঢাকা | বঙ্গাব্দ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত নয়: ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় কমিশন জানায়, ইসির উদ্ধৃতি দিয়ে যেসব প্রতিবেদনে নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে, সেগুলো বিভ্রান্তিকর ও ভুল। এ ধরনের ভুল তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং ইতোমধ্যে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। তবে ইসি সূত্র জানায়, নির্বাচন স্থগিত নয়, বরং আপিল বিভাগের আদেশের কারণে এই দুই আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম চলবে না। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর গত ২৪ ডিসেম্বর পাবনা-১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইসি, তবে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করে দেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক প্রার্থীর আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল ইসি, যা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয় এবং তা এখনো বিচারাধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স