ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী মাঠে দলীয় সিদ্ধান্তের অভিযোগ জামায়াতের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন—এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, মাঠ পর্যায়ে দলীয় বিবেচনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে, ফলে তারা নিরপেক্ষতার বদলে দলীয় সিদ্ধান্ত কার্যকর করছেন। এ কারণে বিতর্কিত ডিসি ও এসপিদের দ্রুত বদলির দাবি জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রার্থীতা বাছাইয়ে চরম বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, একই আইনে বিএনপির একাধিক প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে, অথচ জামায়াতের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্বিমুখী আচরণের শামিল। নিরাপত্তা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কাউকে অতিরিক্ত প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার কাউকে একেবারেই নয়—মেজর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আচরণে সমতা থাকা উচিত। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিনি বলেন, একটি দল ক্ষমতায় গেলে বিভিন্ন কার্ড দেওয়ার প্রচার চালাচ্ছে, যা স্পষ্টভাবে আচরণবিধি ভঙ্গ; এ বিষয়ে কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ভারতীয় দূতাবাস ও তারেক রহমানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে; সিসিটিভি ব্যবহারের আশ্বাস মিললেও আবার সাজানো নির্বাচন হলে দেশের অস্তিত্বই সংকটে পড়বে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথাও কমিশনকে জানানো হয়েছে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স