ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোকবাণীতে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, ড. আতাউর রহমান বিশ্বাস ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষক এবং প্রজ্ঞাবান একাডেমিশিয়ান, যার শিক্ষাক্ষেত্রে অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা, অধিকার সংরক্ষণ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষক সমাজ গঠনে তার ভূমিকা ছিল অসামান্য ও প্রশংসনীয়। শোকবাণীতে ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
Revolt News BD