ঢাকা | বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির খসড়া প্রস্তুত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন মন্ত্রণালয় একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে, যা শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন এবং সেই সময় প্রতিরোধমূলক যে কার্যক্রম তারা পরিচালনা করেছেন, তার জন্য তাদের দায়মুক্তি পাওয়া ন্যায্য ও প্রয়োজনীয়। তিনি উল্লেখ করেন, এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিক অঙ্গনেও এর নজির রয়েছে; আরব বসন্তসহ বিভিন্ন গণঅভ্যুত্থানের পর একাধিক দেশে এমন আইন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্যও দায়মুক্তি আইন প্রণীত হয়েছিল। এসব সাংবিধানিক ও ঐতিহাসিক দৃষ্টান্তের আলোকে আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানান তিনি। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স