আকাশ দাশ সৈকত
দেশের মর্যাদার বিনিময়ে বাংলাদেশ ভারতে আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বিসিবির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’
এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া খেলোয়াড় এবং বাংলাদেশ থেকে যাওয়া সমর্থকদের নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিকে এক ই-মেইল পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফিরতি মেইলে আইসিসি থেকে জানানো হয় ভারতে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ খেলতে পারবে এবং বাংলাদেশ দলকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
Revolt News BD