ঢাকা | বঙ্গাব্দ

উত্তরাঞ্চলের সাংবাদিকতায় ঐক্যের বার্তা: যাত্রা শুরু করল ‘প্রেস ফাইভ’

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

উত্তরাঞ্চলে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে পেশাগত ঐক্য ও সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যই পারে গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে যথাযথভাবে তুলে ধরতে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) লালমনিরহাট শহরের মিশন মোড়ে হামারবাড়ি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের পাঁচ উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’-এর লোগো উন্মোচন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ দুলু আরও বলেন, “উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই সমন্বিত উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা যেমন সুদৃঢ় হবে, তেমনি জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।”

‘উত্তরের সংযোগ’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস ফাইভ-এর আহ্বায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম এবং লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম মানিক, মেহেদি হাসান জুয়েল, তৌহিদ লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আনুষ্ঠানিকভাবে প্রেস ফাইভ-এর লোগো উন্মোচন করা হয়। এ সময় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে উত্তরাঞ্চলের সাংবাদিকতায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স