ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকো প্রেসিডেন্টের ট্রাম্পকে সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি লাতিন আমেরিকার সার্বভৌমত্ব রক্ষার পক্ষে মেক্সিকোর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করেন। প্রেসিডেন্ট শেনবাউম বলেন, লাতিন আমেরিকার ইতিহাস প্রমাণ করে যে, বিদেশি হস্তক্ষেপ কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা বা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কারাকাসে বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হন এবং মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামন দে লা ফুয়েন্তে এই পদক্ষেপের পাশাপাশি জাতিসংঘের নিষ্ক্রিয়তাকে সমালোচনা করেছেন। ট্রাম্প হামলার পর মেক্সিকো ও কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট শেনবাউম এসব হুমকিকে প্রত্যাখ্যান করে বলেন, মেক্সিকো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময়ই দৃঢ় অবস্থান নিয়েছে এবং এই ধরনের হুমকির কোনও প্রভাব নেই।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স