ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 জাতিসংঘ জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে জানান, নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের নিজস্ব কাজের অংশ নয়, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের কোনো ম্যান্ডেট থাকে। তবে নির্বাচনের ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে জাতিসংঘ আগ্রহী হতে পারে। ব্রিফিংয়ে ডুজারিক আরও বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন তিনি এবং দেশের জনগণের প্রতি সংস্থার সমর্থন জানান।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স