ঢাকা | বঙ্গাব্দ

১৭ মাসে সড়ক -রেল-নৌ ও আকাশপথে নিহত ১৩,৪০৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় মোট ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেভ দ্য রোড। মঙ্গলবার (৬ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কে নৈরাজ্য, আইন অমান্য এবং নিয়ন্ত্রণহীন যান চলাচলের কারণে ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ হাজার ৪৯১ জন এবং নিহত হয়েছেন ১২ হাজার ৬৯৪ জন। এই সময়ে সারাদেশে প্রায় দুই লাখ মোটরসাইকেল ও পাঁচ লাখের বেশি অবৈধ ব্যাটারিচালিত রিকশা সড়কে নামায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন এবং নিহত হয়েছেন ২ হাজার ৬৩৮ জন, আর ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমন ও পিকআপসহ অনিয়ন্ত্রিত বাহনে ২১ হাজার ৬৩১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন। বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন এবং ট্রাক-লরির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন, যাদের বড় অংশই পথচারী। একই সময়ে নৌপথে ২ হাজার ৫২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৭ জন ও নিখোঁজ ৪৬ জন, রেলপথে ১ হাজার ১০৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৯২ জন এবং আকাশপথে একটি দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন। সেভ দ্য রোডের তথ্যে আরও উঠে এসেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকির ঘাটতির কারণে গত ১৭ মাসে সড়কপথে ৪১১টি ডাকাতি, ১৭ হাজারের বেশি ছিনতাই এবং নৌ, সড়ক ও রেলপথে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনাও ঘটেছে। সংগঠনটি দাবি করেছে, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, পুলিশ বুথ স্থাপন, ফিটনেসবিহীন যান বন্ধ এবং চালকদের যোগ্যতা নিশ্চিত করা না হলে দুর্ঘটনা ও প্রাণহানি আরও বাড়বে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স