ঢাকা | বঙ্গাব্দ

গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে বিশেষ ব্যানার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বাড়াতে দেশের সব ভোটকেন্দ্রে বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে এসব ব্যানার পরিবেশবান্ধব উপকরণে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই প্রশ্নসম্বলিত ব্যানার ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ইসি জানায়, পরিবেশ রক্ষায় ডিজিটাল প্রিন্টে প্রস্তুত ব্যানার তৈরিতে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যেখানে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত ফেব্রিক ব্যবহার করা হবে। ব্যানারের আকার হবে ৩ ফিট বাই ৫ ফিট এবং রিঅ্যাক্টিভ ডিজিটাল প্রিন্টে মুদ্রণ করতে হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা এবং ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝুলানোর হুক সংযুক্ত থাকবে। নির্দেশনায় আরও বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে এসব ব্যানার মুদ্রণ করতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করার কথা থাকলেও বিশেষ পরিস্থিতিতে অফলাইনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। দেশের সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে ব্যানার প্রদর্শন নিশ্চিত করার কথা জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স