ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল। সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মালের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে প্রয়াত খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে সই করেন এবং জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত ও উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ সম্প্রতি বাংলাদেশে এসে সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন এবং সেখানে পাওয়া আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। শোক বইয়ে স্বাক্ষরকালে উপস্থিত বাংলাদেশের হাইকমিশনার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে এই শোকাবহ সময়ে সহমর্মিতা ও সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় খালেদা জিয়ার আজীবন সংগ্রাম, আত্মত্যাগ ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জাতীয় শোকের এই সময়ে এ উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের একটি তাৎপর্যপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স