আকাশ দাশ সৈকত
আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টিনা ফুটবলার। আগামী ২০২৯ সাল পর্যন্ত দলটির হয়ে মাঠ মাতাবেন তরুণ ডিফেন্ডার ফাকুন্দো মুরা।
নতুন মৌসুম শুরুর আগেই নতুনভাবে দল গুছাতে প্রস্তুতি লিওনেল মেসির ইন্টার মিয়ামি। তাইতো মৌসুমের শুরুটা করলেন আর্জেন্টিনা রাইট ব্যাক মুরাকে দিয়ে । রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। মূলত মার্সেলো ওয়েইগান্ট মিয়ামি ছেড়ে যাওয়ায় তার জায়গা শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণে মুরাকে দলে নিয়েছে তারা।
প্রথমবারের মতো বিদেশি লিগে দলে চুক্তির পর মুরা বলেন, ‘‘ইন্টার মায়ামিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি। আরও শিরোপা জিততে চাই। খুব দ্রুত মাঠে দেখা হবে।’’
রেসিং ক্লাবের হয়ে মুরা হয়েছেন মোট ১৪৮টি ম্যাচ। জিতেছেন মোট চারটি শিরোপা। আর করেছেন ১২টি গোল।
Revolt News BD