নিজস্ব প্রতিবেদক:: গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের সংসদীয় আসন নং ১৯০, ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. শামীম আহমদকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে শামীম আহমদের নাম ঘোষণা করেন।
শামীম আহমদ পেশায় একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক হিসেবেও দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন শামীম আহমদ। তার প্রার্থিতা ঘোষণায় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Revolt News BD