ঢাকা | বঙ্গাব্দ

আইপিএল থেকে বাদ মোস্তাফিজুর!

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 
আকাশ দাশ সৈকত 
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের স্কোয়াড় থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিলো তিনবারের চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসর মাঠে গড়াচ্ছে আর কিছুদিন পর। যেখানে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিলো কোলকাতা নাইট রাইডার্স । তবে দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে শঙ্কা ছিলো মোস্তাফিজের আইপিএলের পরবর্তী আসর খেলা নিয়ে। তাছাড়া ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান।

এইদিকে কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। এক বিবৃতিতে কেকেআর জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স