ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী গাজী সবুজ গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 

খুলনা প্রতিনিধি 

খুলনার শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর সাবেক শিক্ষার্থী এবং আইটি ফার্ম এর কর্ণধার শায়েখ মাহমুদ শাওন এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদ কে হত্যা চেষ্টা মামলায় বৃহস্পতিবার  রাতে মিজানুর রহমান সবুজকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। 

সবুজ সাতক্ষীরা আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। 
 
খোঁজ নিয়ে জানা যায় গাজি মিজানুর রহমান সবুজ এর নামে অর্থ আত্মসাত ,চেক জালিয়াতি ও নারী নির্যাতনের মামলাও রয়েছে। নারী কেলেঙ্কারি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক নারীর গোপন ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে

এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির অভিযোগ এবং ভিডিও সহ প্রমাণ মিলেছে মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার সকালে সবুজকে আদালতে প্রেরণ করা হয় এবং শুনানি শেষে খুলনা জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স