সালথা (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মিজানুর রহমান জানান ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় স্থানন্তর করা হবে, তার বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে।
Revolt News BD