ঢাকা | বঙ্গাব্দ

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, আগে মোবাইল ফোন আমদানি করার ক্ষেত্রে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল, যা এখন কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া যারা দেশে মোবাইল ফোন তৈরি করেন, তাদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, দেশীয় মোবাইল ফোন উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং নতুন উদ্যোক্তাদের আগ্রহও বাড়বে।

প্রেস সচিব আরও বলেন, দেশে প্রচুর ব্যবহৃত মোবাইল ফোন বিদেশ থেকে আসে এবং আংশিক মেরামত বা রিফারিশিং করে বিক্রি হয়, যা সাধারণ ক্রেতাদের জন্য ব্যয়বহুল এবং সরকারের জন্য আয় হ্রাসের কারণ হয়। নতুন করনীতি কার্যকর হলে স্থানীয় উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমবে। উল্লেখ্য, আগে মোবাইল ফোনের উপর ট্যাক্স ইনসিডেন্স ছিল ৬১.৮০ শতাংশ, যা এখন কমে ৪৩.৪৩ শতাংশে এসেছে।


 


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স